শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দিল্লিতে তাপমাত্রা ৫৩ ছুঁইছুঁই, একজনের মৃত্যু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩০ মে ২০২৪, ১২:৫৯

তীব্র গরমে হাঁসফাঁস করছে দিল্লিবাসী। ভারতের রাজধানীর তাপমাত্রা গতকাল বুধবার (২৯ মে) রেকর্ড ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। দেশটির ইতিহাসে এটিই সর্বোচ্চ গরম। তীব্র গরমে একজন হিটস্ট্রোক করে মারাও গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৪০। তিনি বিহারের বাসিন্দা। ডাক্তার জানিয়েছেন, তীব্র জ্বর নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তার জ্বর ১০৭ ডিগ্রিতেও পৌঁছায়।

গরমের সঙ্গে সঙ্গে দিল্লিতে বেড়েছে বিদ্যুতের চাহিদা। গতকাল বুধবার (২৯ মে) দুপুর পর্যন্ত ৮ হাজার ৩০২ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগ। ভারতের পশ্চিমাংশেও একই রকম তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। রাজস্থানের ফালোডিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস, হরিয়ানার সারসায় ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, আগামীকাল (৩১ মে) শুক্রবারের পর থেকে উত্তর ভারতে ধীরে ধীরে তাপপ্রবাহ কমবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর