শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১২:৩৯

দক্ষিণ চীন সাগরে 'রেড লাইন' অতিক্রম না করার জন্য চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। আজ শনিবার (১ জুন) বিবিসির অনলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফার্দিনান্দ মার্কোস বলেছেন, চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিকের মৃত্যু হয় তাহলে ফিলিপাইন এটিকে 'যুদ্ধের একটি কাজের' কাছাকাছি হিসেবে বিবেচনা করবে। সেইসঙ্গে এর জবাব দেবে ফিলিপাইন।

সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেছেন মার্কোস। সেই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরা অংশ নিয়েছেন- যার মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধিরাও আছেন।

ফিলিপাইনের প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে চীনের ওপর দোষারোপ ও আক্রমণ করার অভিযোগ এনেছেন।

দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে অচলাবস্থা চলছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে এই অচলাবস্থা সংঘর্ষ পর্যায়ে গেছে।

ম্যানিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনের নৌকা ও জাহাজের ওপর জলকামান দিয়ে হামলা চালিয়েছে। তবে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের ভূখণ্ডের সার্বভৌমত্বকে রক্ষা করছে।

গতকাল শুক্রবারের (৩১ মে) নিরাপত্তা সামিটে ফিলিপাইনের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে, সাম্প্রতিক সংঘর্ষে ফিলিপাইনের নাগরিক আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি। তবে কেউ নিহত হলে পরিস্থিতি খারাপ হবে বলে উল্লেখ করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর