শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নারী ফুটবল

তাইপের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৩:৩২

ফিফার টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চাইনিজ চাইপের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের নারী ফুটবল দল। সাফ জয়ী এই দলটি ৪-০ গোলে হেরেছে তাইপের নারীদের কাছে। একই দলের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি হবে ৩ জুন। ঢাকায় বসুন্ধরা কিংসের মাঠে অনুষ্ঠিত ম্যাচ শুরু হওয়ার আগেই অনুমেয় ছিল বাংলাদেশ পেরে উঠবে না।

চাইনিজ তাইপের খেলোয়াড়দের শারীরিক সামর্থ্য আর বাংলাদেশের সামর্থ্যের মধ্যে ব্যবধান রয়েছে। তার ওপর দুই দলের র‍্যাংকিংয়ের পার্থক্য তো আছেই। চাইনিজ তাইপের সর্বশেষ র‍্যাংকিং ৪০। আর বাংলাদেশ নারী দলের র‍্যাংকিং ১০০। এই হিসাবটাও বলে দেয় সাবিনারা কত দূর লড়াই করতে পারে।

কালকের ম্যাচে একাদশে রাইট উইংয়ে ছিলেন না সানজিদা খাতুন, মারিয়া মান্ডা। ইনজুরিতে ছিলেন। আগেই দলে নেই কৃষ্ণা রাণী সরকার। সাফে খেলা সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুন জাতীয় দল ছেড়েছেন, সাবিনাদের নতুন কোচ পিটার বাটলার কালই প্রথম জাতীয় দলে নিয়ে মাঠে গেলেন। খেলা শেষে জানালেন কোথায় কোয় বুল ছিল। সেগুলো কাটিয়ে ওঠার জন্য কাজ করতে চান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর