শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এমপি আনার হত্যা: আরও দুজনের সম্পৃক্ততা পেল পুলিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১২:৩১

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এ ঘটনায় মোট ১০ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করতে আদালতে আবেদন করা হয়েছে।

সোমবার (৩ জুন) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এ আবেদন করেন।

আসামিরা হলেন: আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া (৫৬), তানভীর ভূঁইয়া (৩০), শিলাস্তি রহমান (২২), আখতারুজ্জামান শাহীন (৫৩), মো. সিয়াম হোসেন (৩৩), ফয়সাল আলী (৩৭), মোস্তাফিজুর রহমান (৩৩), চেলসি চেরী (২১), তাজ মোহাম্মদ খান (৬০) এবং মো. জামাল হোসেন (৫২)।

শেরে বাংলা নগর থানার মামলার বিবরণ উল্লেখ করে আবেদনে বলা হয়, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে ভারতের কলকাতা নিয়ে হত্যা করেন আসামিরা।

প্রাথমিক তদন্তে ও গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভুক্তভোগীকে কলকাতার নিউটাউন এলাকার ভাড়াকৃত বাসায় নিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে মরদেহের হাড় ও মাংস আলাদা করে মাংসপিণ্ড টয়লেটের কমোডে ফেলে দেয় এবং হাড়গুলো গারবেজ পলিতে ভরে ট্রলি ব্যাগে করে আশেপাশের বর্জ্যখালে ফেলে দেয়। আসামিরা দীর্ঘদিন যাবত ভুক্তভোগীকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড ও মরদেহ গুমের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন গ্রেফতারকৃতরা।

আবেদনে বলা হয়, ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের নাম- ঠিকানা সংগ্রহ তথা মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে বর্তমানে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এ অবস্থায় মামলার মূল রহস্য উদঘাটন ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের এনআইডি ও পাসপোর্ট নম্বরের বিপরীতে কোন ব্যাংকে কয়টি একাউন্ট আছে তার তথ্য সরবরাহ করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে আদেশ দেয়া একান্ত প্রয়োজন।

সংসদ সদস্য আনার চিকিৎসার জন্য ১২ মে ভারত যান। কলকাতার অদূরে বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে এক রাত থাকার পর ১৩ মে দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ১৮ মে সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বন্ধু গোপাল। ২২ মে নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের ৫৬-বিইউ ফ্ল্যাটে খুন হওয়ার কথা জানায় সিআইডি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর