শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শ্রীলঙ্কা ম্যাচেই তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৩:১৭

তাসকিন আহমেদের উন্নতি দেখে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান আশাবাদী ৭ জুন শ্রীলঙ্কা ম্যাচের আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন এক্সপ্রেস পেসার। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়া আরেক পেসার শরিফুল ইসলামের অবশ্য খেলা হচ্ছে না বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে।

দুই টাইগার পেসারের চোট নিয়ে ডালাসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের ফিজিও। ৫ জুন পুরোদমে বোলিং করতে পারলেই তাসকিন নামবেন লঙ্কানদের বিপক্ষে। শরিফুলের অবস্থা জানা যাবে আরও ৩-৪ দিন পর। প্রথম ম্যাচ তো বটেই ১০ তারিখের ম্যাচেও অনিশ্চিত এ বাঁহাতি পেসার। ১৬ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে পাওয়া যেতে পারে তাকে।

শরিফুলের আঙুলে সেলাই লেগেছিল ৬টি। সেলাই কাটা হতে পারে আজ। বায়েজিদুল বলেন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে হিলিং হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে। কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। তবে প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

‘তাসকিনকে আমরা প্রায় সাড়ে তিন সপ্তাহ হয়ে গেলো রিহ্যাব করাচ্ছি। তাসকিন যথেষ্ট ভালো উন্নতি করেছে। ডে টু ডে আমরা কিছু পরিকল্পনা করে রেখেছিলাম। ১ তারিখ থেকে ওর বোলিং করার ডেট ছিল। আজ পরিকল্পনা ছিল আউটডোরে বোলিং করার যেহেতু বৃষ্টি হচ্ছে করতে পারিনি। সূচি অনুযায়ী তার বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ। তাই তাকে আমরা ইনডোরে নিয়ে এসেছি। ১ তারিখ করেছে ৩ তারিখ করছে, যতুটুকু করতে পেরেছে আমরা খুশি ও ভালো অবস্থানে আছে।’

‘৫ তারিখে বোলিং সেশন করাবো। যদি আউটডোরে করতে পারি খুবই ভালো হয়। বোলিংয়ে বেটার এফোর্ট ছিল পরের দিন আরও বেশি দেবে। যথেষ্ট ভালো সুযোগ আছে (প্রথম ম্যাচ খেলার)। দেখে মনে হচ্ছে সে খুব ভালো অবস্থায় আছে। ৫ তারিখে কী অবস্থায় থাকছে সেটির উপর ম্যাচ খেলা নির্ভর করছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান তাসকিন। তারপরও বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক করে তাকে রাখা হয় স্কোয়াডে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দলের বাইরে থেকে ফেরার লড়াইয়ে পুণর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তাসকিন। ৫ জুন জোর দিয়ে বোলিং করতে পারলেই নামবেন লঙ্কা ম্যাচে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর