শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইসরায়েলে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৩:২৫

ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে ছড়িয়ে পড়া তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। প্রতিবেশী দেশ লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা চালানোর পর পরই এই দাবানল শুরু হয়।

সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, গতকাল (৩ জুন) সোমবার লেবাননের রকেট হামলার পর এই আগুনের সূত্রপাত বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক ইউনিট কাজ করে যাচ্ছে। কিরিয়াত শমোনা থেকে বেশ কিছু বাড়ি থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অগ্নিনির্বাপক দলের সদস্যদের সহযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘন ধোঁয়ার কারণে আইডিএফের ছয় জন রিজার্ভ সৈন্য সামান্য আহত হয়েছেন।

সেনাবাহিনী থেকে আরও বলা হয়েছে, যেসব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এই মুহূর্তে কোন মানুষের জীবন ঝুঁকিতে নেই।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা সেনাবাহিনীর সাথে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর