শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তুফান নিয়ে বিতর্কের ঝড়ের কবলে রাফি!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৪:২৩

চলচ্চিত্রাঙ্গনে জোর গুঞ্জন আর ফিসফাস চলছে - অনিয়মের অভিযোগে আটকে যেতে পারে ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তুফান’ ছবিটি। রায়হান রাফি পরিচালিত এই ছবিটির বিরুদ্ধে নানা অভিযোগের তীর সুপারস্টার শাকিব খান অভিনীত এই ছবিটির বিরুদ্ধে। এটির বিরুদ্ধে প্রথম গুরুতর অভিযোগ হলো - সেন্সর বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও নিয়মকানুনের তোয়াক্কা না করে সিনেমা হলে টিজার প্রদর্শন। এটা নিয়ে সিনেমাপাড়ার মানুষদের বিস্তর অভিযোগের কাঠগড়ায় রায়হান রাফি'র এই ছবিটি। এর আগেও এই নির্মাতা সেন্সর বিধিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে একাধিকবার সমালোচনার শিকার হয়েছিলেন।

সম্প্রতি রাফি পরিচালিত মুক্তি প্রতীক্ষিত এই ছবিটিকে ঘিরে কেঁচো খুঁড়তে অজগরের মতো রায়হান রাফি'র অনেক নেতিবাচক কর্মকাণ্ড সেন্সর বোর্ডের নজরে এসেছে। যার কারণে ছবিটির সেন্সর ছাড়পত্র নিয়ে বোর্ড কর্মকর্তারা নতুন করে ভাবছেন।

ঈদকে সামনে রেখে সম্প্রতি ছবিটি সেন্সরে জমা পড়েছে। আজ (মঙ্গলবার ০৪ জুন) এই ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শন হবে বলে জানা গেছে। নানা অভিযোগ থাকায় এদিন বাড়তি সতর্কতার সঙ্গে ছবিটি দেখা হবে বলে সেন্সর বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। সূত্রের খবর, ছবিটির বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সামনে রেখেই এটি দেখা হবে। এরপর বোর্ডের সব সদস্যের মতামতের ভিত্তিতে এটি ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিছু দৃশ্য নিয়ে আপত্তি থাকলে কাটিং দেওয়া হতে পারে!

দেশসেরা নায়ক শাকিব খান অভিনীত এই ছবিটি দর্শকদের আগ্রহ থাকলেও টিজার এবং গান প্রকাশের পর শুরু হয় তুমুল সমালোচনা। ওঠে নকলের অভিযোগও। মুক্তির আগেই নকলের দুর্নাম কুড়ায় এই এটি। এ নিয়ে সমালোচনায় উত্তাল নেটিজেনরা।

এরই মধ্যে, ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে আইন ভঙের অভিযোগ। সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের ‘গুলশান’ সিনেমাহলে গত ১০ মে দুপুর ১২টার শোতে দেখানো হয় ‘তুফান’ ছবির টিজার। একটি সূত্র বলছে, আইন ভঙের এই অভিযোগটি বেশ গুরুত্ব সহকারে দেখছে সেন্সর বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে এই ছবিটি। শেষ পর্যন্ত কাটিং নিয়ে এটি মুক্তি পায় কিনা তা নিয়ে সিনেমাপাড়ায় সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়েছে এটির গল্প। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর