শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে স্লোভেনিয়ার পার্লামেন্টে বিল পাস

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৪:৫০

রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপের দেশ স্লোভেনিয়ার পার্লামেন্টে একটি বিল (ডিক্রি) পাস হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৪ জুন) এ বিল পাস হয়।

গত সপ্তাহে ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর একই উদ্যোগ নেয় স্লোভেনিয়া সরকার। এরই ধারাবাহিকতায় এবার দেশটির পার্লামেন্টে বিল পাস হয়েছে।

সরকার–সমর্থিত বিলের পক্ষে স্লোভেনিয়ার পার্লামেন্টের ৯০ সদস্যের মধ্যে ৫১ জন ভোট দেন। এর আগে ঘণ্টা ছয়েক বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়।

এ সময় দেশটির বিরোধী দলের সংসদ সদস্যরা ভোটাভুটি বর্জন করেন। তাঁদের মধ্যে একজন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন। কিন্তু ভোট দেননি।

ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে গণভোট আয়োজনের দাবি তুলেছিলেন বিরোধীরা। তবে বিলের পক্ষে ভোট দেওয়া ৫২ সংসদ সদস্য সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন।

ভোটাভুটির পর স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেন। এতে তিনি লিখেন, আজ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ পশ্চিম তীর আর গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে আশার বার্তা পৌছে দেবে।

এর আগে গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্যদেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে দেশটিতে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন। ইসরায়েল থেকে প্রায় আড়াই শ ব্যক্তিকে বন্দী করে ফিলিস্তিনের গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা।

সেদিন থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৮২ হাজার মানুষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর