শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কর্মী পাঠানোর সময় আর বাড়ছে না : মালয়েশিয়ান হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৫:০১

মালয়েশিয়া সরকার বেঁধে দেওয়া সময়ের বিষয়ে কঠোর। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় আর বাড়ছে না। আজ বুধবার (৫ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, 'আমরা ইতিমধ্যে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছি। একটা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে বিষয়টি বেঁধে দিয়েছিলাম, যা ৩১ মে ছিল। কারণ, আমরা ১৫টি উৎস দেশের জন্য এই সময়সীমার প্রয়োগের বিষয়ে অভিন্নতা নিশ্চিত করতে চাই। এটি শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, ১৫টি উৎস দেশের জন্যই প্রযোজ্য।'

তিনি আরো বলেন, 'আমাদের নতুন করে পুনর্বিবেচনা করতে গেলে ১৫টি উৎস দেশের জন্যও এটা করতে হবে। এটার পাশাপাশি ক্রুটিগুলোও সমাধান করতে হবে। প্রতিমন্ত্রী বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেছেন। আমি এ বার্তা কুয়ালালাপপুরে পৌঁছে দেব।'

মালেশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের পরও গত ২ জুন কর্মীদের নামে ভিসা ইস্যু করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, 'এ তথ্য সঠিক নয়। মালয়েশিয়া সরকার সময়সীমার ব্যাপারে কঠোর।'

মালেয়শিয়া যাওয়া কর্মীরা কাজ না পাওয়ার বিষয়ে করা প্রশ্নে হাইকমিশনার বলেন, 'এ বিষয়টি মালয়েশিয়া সরকার দেখবে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর