শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রুশ-নিয়ন্ত্রিত দুই অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত ২৬

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১২:১৭

রুশ-নিয়ন্ত্রিত দুটি অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত ২৬ জন নিহত। শুক্রবার (৭ জুন) এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (৮ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক এবং খেরসন অঞ্চলে শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো।

রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ইউক্রেনের কোনো অঞ্চলকেই পুরোপুরি নিয়ন্ত্রণ করে না মস্কো। কিন্তু তা সত্ত্বেও রাশিয়া এ ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোকে নিজের বলে দাবি করে।

খেরসনের রাশিয়ান নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, রুশ হামলায় দক্ষিণ খেরসন অঞ্চলের সাদোভ গ্রামের একটি দোকানকে গুঁড়িয়ে দেয়া হয়েছে। সেখানে সেসময় ‘বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন।’

তিনি রুশ মিডিয়াকে জানান, হামলার পর আশেপাশের বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসে। এরপরই সেখানে একটি হিমার্স ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়। এতে মোট ২২ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

সালদো বলেন, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো অস্ত্র সরবারহ করছে। এ অস্ত্রের মাধ্যমেই ‘বেসামরিক নাগরিকদের ওপর জঘন্য হত্যাকাণ্ড চালাচ্ছে তারা। এমন জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।

এর আগে লুহানস্কে রুশ-নিযুক্ত কর্মকর্তারা জানান, পূর্ব অঞ্চলের একই নামের প্রধান শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং আরও ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর