শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গাজায় স্থল, সমুদ্র ও আকাশপথে ইসরায়েলের হামলা, নিহত দুই শতাধিক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১১:১০

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একযোগে স্থল, সমুদ্র ও আকাশপথে চালানো এ হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি হামাস–নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তরের।

হামলার জেরে গাজার লাখো উদ্বাস্তুর মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার (৮ জুন) এসব হামলার ঘটনা ঘটে।

সবচেয়ে জোরালো হামলা হয়েছে গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহ ও নুসেইরাত এলাকায়। এ ছাড়া দক্ষিণের রাফা শহর ও গাজা নগরীর উত্তরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ‘অনেক’। আহত ব্যক্তিদের অনেকে আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।

হামলা নিয়ে একটি বিবৃতি দিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, নুসেইরাতসহ গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২১০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এর আগে বলেন, রাস্তায় এখনো ‘অনেক’ মরদেহ পড়ে আছে। আহত ব্যক্তিদের অনেকে রাস্তায় পড়ে আছেন।

মুহুর্মুহু বোমা হামলায় উপত্যকাজুড়ে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয়েছে। তবে জনাকীর্ণ হাসপাতাল থেকে টেলিফোনে আল-জাজিরার প্রতিবেদক হিন্দ কৌদারি জানান, পরিস্থিতি বেশ উত্তেজনাকর। আতঙ্কে, প্রাণভয়ে অনেকেই রাস্তায় নেমে এসেছেন। কিন্তু কোথায় যাবেন, জানেন না কেউ।

হিন্দ কৌদারি বলেন, ‘প্রতি মিনিটে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো আহত ব্যক্তিদের নিয়ে হাসপাতালে আসছে। আর এখানে (হাসপাতালে) আমরা আটকা পড়ে রয়েছি। জনাকীর্ণ হাসপাতালের ভেতরে মানুষের চিৎকার, চেঁচামেচি, কান্না শোনা যাচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে শিশুরাও রয়েছে।’

ডক্টরস উইদাউট বডার্সের (এমএসএফ) চিকিৎসক তানয়া হাজ-হাসান আল-জাজিরাকে বলেন, আল-আকসা হাসপাতালে রীতিমতো রক্তের বন্যা বয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে, এটা একটা কসাইখানা। তিনি আরও বলেন, ‘যেসব ছবি ও ভিডিও আমার হাতে এসেছে, তাতে দেখেছি, হাসপাতালে রোগীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। অনেকের বিভিন্ন অঙ্গহানি হয়েছে।’

৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। এ ছাড়া প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত ৩৬ হাজার ৭৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত সাড়ে ৮৩ হাজারের বেশি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর