শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গাজায় ফের ত্রাণ বিতরণ যুক্তরাষ্ট্রের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৭:০৪

যুক্তরাষ্ট্র অস্থায়ী একটি জেটি থেকে গাজায় ত্রাণ সরবরাহ ফের শুরু করা হয়েছে। সামুদ্রিক ঢেউয়ের আঘাতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার এবং পার্শ্ববর্তী একটি বন্দরে মেরামতের পর তারা এ ত্রাণ সরবরাহ শুরু করলো।

শনিবার (৮ জুন) মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। 

সেন্টকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা বার্তায় বলেছে, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে (গাজার সময়) মার্কিন সেন্ট্রাল কমান্ড গাজা উপকূলে মানবিক সহায়তা বিতরণ শুরু করা হয়। একদিনে গাজার লোকজনের মাঝে প্রায় ৪৯২ মেট্রিক টন জরুরি মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।’

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের এমন অভিযান এখন নবম মাসে প্রবেশ করতে যাচ্ছে। ইসরায়েলের হামলায় গাজার উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ায় তাদের মানবিক সহায়তা দেওয়া একেবারে প্রয়োজনীয় হয়ে পড়েছে।

গত মাসে অস্থায়ী ওই জাহাজ ঘাট দিয়ে ২০ লাখ পাউন্ডেরও বেশি মানবিক সহায়তা বিতরণ করা হয়। তবে ওই পথে ত্রাণ বিতরণ শুরু হওয়ার এক সপ্তাহ পর সামুদ্রিক ঢেউয়ের আঘাতে তা ক্ষতিগ্রস্ত হয়। সেটি মেরামত করে শুক্রবার (৭ জুন) পুনরায় ত্রাণ সরবরাহ শুরু করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর