শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তাঁকে জোর করে তুলে নিয়ে ছুটল গাড়ি, পেছনে পিস্তল হাতে দৌড়াচ্ছেন একজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৭:২৬

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ (৯ জুন) রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। একটি ফুটেজে দেখা যাচ্ছে, এক পক্ষের লোকজন একটি সাদা প্রাইভেট কার নিয়ে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে চলে যান। আরেকটি ফুটেজে দেখা গেছে, ওই গাড়ির পেছনে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। তাঁর হাতে পিস্তল।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। আজ (৯ জুন) প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। ওসি বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপহরণের অভিযোগের বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, কে কাকে অপহরণ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর