শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ভারতে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন ২৪ জুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১২:২৪

সদ্য শেষ হলো ভারতের অষ্টম লোকসভা নির্বাচন। তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। বুধবার (১২ জুন) জানানো হলো নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন। ২৪ জুন থেকে শুরু হচ্ছে অধিবেশন। অধিবেশনের প্রথম তিনদিন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন৷ পাশাপাশি লোকসভায় তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হবে ৷ একই সঙ্গে ওইদিন লোকসভার স্পিকার নির্বাচিত হবেন। অধিবেশনে সকলের কৌতূহল স্পিকার নির্বাচন ঘিরে।

এই পর্বে নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং তা নিয়ে আলোচনা হবে। পেশ করা হবে আগামী পাঁচ বছরের সরকারের রূপরেখা তৈরি এবং প্রস্তাবনা।

অন্যদিকে, ২৭ জুন শুরু হবে রাজ্যসভার ২৬৪-তম অধিবেশন। ওই দিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতির ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবেন বলে জানা যায়। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে বিরোধী ইন্ডিয়া জোট৷ সংসদের উভয় সভার এই পর্বের সমাপ্তি ঘটবে ৩ জুলাই।

সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, জনগণ তাঁদের সিদ্ধান্ত জানিয়েছেন, এবার দায়িত্ব সংসদ সদস্যদের। ১৪০ কোটি ভারতীয়র আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আলোচনা, বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের সঠিক জায়গা হচ্ছে সংসদ।

এদিকে স্পিকার পদের দাবি ঘিরে বেশ কিছু রাজনৈতিক গণিত উঠে আসছে। ২০২৪ লোকসভা ভোটের কিংমেকার চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি প্রথম থেকেই মন্ত্রীপদ ছাড়াও লোকসভার স্পিকার পদের দাবি করে আসছে। অন্যদিকে নীতীশ কুমারের জেডিইউয়েরও স্পিকারের চেয়ারের দিকে নজর রয়েছে বলে সূত্র জানায়।

তবে টিডিপির রামমোহন নাইডুকে বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেও টিডিপি এখনও স্পিকারের পদটির দাবিতে অনড়। অন্যদিকে, কংগ্রেসের বার্তা রয়েছে, যে যদি টিডিপি থেকে চন্দ্রবাবু নাইডু স্পিকার পদের প্রার্থী দেন, তাহলে তাঁকে সমর্থন জানাবে কংগ্রেস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর