শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নেচে গেয়ে মঞ্চ মাতালো ‘তুফান’ টিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১৩:৪৯

ঈদুল আজহায় মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ মে) এই অনুষ্ঠানে নেচে গেয়ে মঞ্চ মাতান শাকিব-মিমি সহ সিনেমাটির পুরো টিম।

এ সময় শাকিবের প্রশংসা করেন মিমি। তিনি বলেন, আমরা যখন শুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব সুট পরেছিল পরে। এ সময় গরমের মধ্যে একবারও আমি ওর মুখ থেকে ‘উফ’ বলতে শুনিনি।

মিমি আরও বলেন, ‘একজন ভালো কো-স্টারের সাথে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার প্রিয়।’

এ অভিনেত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিন আরও ভালো ছবি উপহার দিতে পারি।’

‘উরাধুরা’ গানটি নিয়ে মিমি বলেন, ‘দর্শকরা যারা আমাদের প্রথম গান উরাধুরাকে এতো ভালোবেসেছেন তার জন্য আমি ধন্যবাদ জানায়। আমি বাংলাভাষী আপনারাও বাংলায় কথা বলেন । আমি বিশ্বাস করি আমরা সকলে বাঙালি তাই আমাকে গেস্ট বলবেন না।

আমার প্রথম বাংলাদেশি ছবি তুফান। আমি এ ছবিটা নিয়ে খুব আগ্রহী কারণ আপনাদের সবার প্রিয় সাকিব খান রয়েছেন । পাশাপাশি সবাইকে হলে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ রইলো।’

একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর