শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইসরায়েলের সামরিক-বেসামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১২:৪৯

ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে লেবাননের অস্ত্রধারী গোষ্ঠী হিজবুল্লাহ। প্রায় ১০ মিনিটের ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে মনে করছে ইসরায়েল।

সিএনএনের খবরে বলা হয়েছে, ভিডিওতে ইসরায়েলের বেশ কয়েকটি শহরের সামরিক ও বেসামরিক স্থাপনা দেখা গেছে।

ঘটনার পর ইসরায়েল হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কার্টজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের মুহূর্তের খুব কাছাকাছি যাচ্ছি। সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে আর লেবানন মারাত্মক আঘাত পাবে।’

হিজবুল্লাহর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এটির কিছু অংশ দিনের বেলায় ধারণ করা। ভিডিওতে ইসরায়েলের লেবানন সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত হাইফা বন্দরের জনবহুল শহর কিরাওতের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওর অন্য অংশে হাইফার কাছে সামরিক কমপ্লেক্স যেখানে ইসরায়েলের রাফায়েল অস্ত্র তৈরি কারখানা দেখানো হয়েছে। সেখানে আইরন ডোম ব্যাটারি, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং রাডার স্থাপনাও রয়েছে। এছাড়া ভিডিওতে সামরিক যান, জাহাজ এবং তেলের ডিপোও দেখানো হয়।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরদিন থেকে লেবাননের ইরান সমর্থিত অস্ত্রধারী গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ফিলিস্তিনিদের সমর্থনে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলও হিজবুল্লাহার স্থাপনা লক্ষ্য করে হামলা করে।

ইসরায়েলে পররাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহর ভিডিওর জবাবে আরও বলেন, নাসরুল্লাহ এখন হাইফা বন্দর টেনে আনছে যা চীন এবং ভারতের কোম্পানিগুলো পরিচালনা করে। নাসরুল্লাহ এগুলো ধ্বংসের হুমকি দিচ্ছেন যার পরিণতি ভয়াবহ।

যুক্তরাষ্ট্র এবং মিত্ররা মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্যারামিলিটারি গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করছে। তা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর