শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তিস্তার পানি বণ্টন নিয়ে যা বললেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১৬:৪৮

তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা করতে দ্রুতই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২২ জুন) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ আশ্বস্ত করেন মোদি।

এ সময় বাংলাদেশি নাগরিকদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

মোদি আরও বলেন, বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই।

এর আগে, স্থানীয় সময় দুপুরে হায়দরাবাদ হাউজে পৌঁছালে শেখ হাসিনাকে অভিবাদন জানান নরেন্দ্র মোদি। পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই সরকারপ্রধান।

প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দুই দেশের মধ্যে ১০টি সমঝোতা স্মারক সই হয়। যেগুলোর মধ্যে ৭টি নতুন আর পুরানো তিনটি সমঝোতা স্মারক নতুন করে নবায়নের সিদ্ধান্ত হয়। এরপর কৈলাস হলে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতি দেন।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার (২১ জুন) বিকেলে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। সফর শেষে শনিবার সন্ধ্যা ৬টায় নয়াদিল্লি ত্যাগ করে রাত ৯টায় ঢাকায় অবতরণ করবেন তারা।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর