শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সেতু ভেঙে নিহত ৯, তদন্তে কমিটি গঠন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৭:৫৯

বরগুনার আমতলীতে বউভাত খেতে মাইক্রোবাসে করে বরের বাড়ীতে যাওয়ার পথে সেতু ধ্বসে শিশুসহ ৯ জন নিহতের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ জুন) রাতে বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত করে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান করে তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) বরগুনা, সহকারী পুলিশ সুপার আমতলী-তালতলী সার্কেল, সহকারী পরিচালক (বিআরটিএ) বরগুনা, উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনা এবং সদস্য সচিব করা হয়েছে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমকে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান, ওই দুর্ঘটনা ঘটার পরেই বরগুনা জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। এ ছাড়া তিনি সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ‘আশা করছি কমিটির অন্য সদস্যদের নিয়ে দ্রুত তদন্ত কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে সক্ষম হবো।’

শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়।

এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। শিশুসহ নয় জন নিহত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর