শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গাজায় যুদ্ধ শেষ করতে রাজি নন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৪, ১১:১১

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষ হলেও গাজায় যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাস নির্মূলের নামে গত ৮ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক অত্যাচার চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। আন্তর্জাতিক নানা মহলের চাপেও দমেনি নেতানিয়াহু প্রশাসন। ধ্বংস করেছে গাজা ও রাফার বিভিন্ন এলাকা। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।

এরই মধ্যে স্থানীয় সময় রোববার (২৩ জুন) এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষ হতে চলেছে, তবে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে।

সাক্ষাতকারে তিনি ইঙ্গিত দেন গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেয়ার বিনিময়ে তিনি ‘আংশিক’ চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ শেষ হবে-এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না।

ইসরাইলি মিডিয়া আউটলেট চ্যানেল ১৪-এ দেয়া ওই সাক্ষাতকারে ইসরাইলের প্রধানমন্ত্রী আরও বলেন,
দক্ষিণ গাজার রাফায় ইসরাইলের ‘তীব্র’ পর্যায়ের সামরিক অভিযান শেষ হয়ে আসছে। তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে। বরং বলা যায়, রাফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে আসছে।

এদিকে উত্তরাঞ্চলের আল শাতি শরণার্থী শিবিরে হামলার পর এবার আল মাওয়াসী এলাকার বিভিন্ন শরণার্থী শিবিরের কাছে ঘোরাঘুরি করছে দখলদার বাহিনী। অন্যদিকে পশ্চিম তীরে স্থলাভিযানের মধ্যে ১২ বছরের এক শিশুকে গ্রেফতার করছে দখলদাররা। এছাড়া উপত্যকাটির উত্তরাঞ্চলীয় কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টির কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এরই মধ্যে রোববার লোহিত সাগর ও ভারত মহাসাগরে নতুন করে দুইটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠী হুতি। ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটরে ড্রোনের মাধ্যমে হামলা চালায় তারা। এ ছাড়া ভারত মহাসাগরে চলাচলরত স্লট সিকোইয়া নামের জাহাজে একাধিক ক্ষেপণাস্ত্র চালানো হয় বলে দাবি করেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি।



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর