শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৫ জুন ২০২৪, ১২:৪৮

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তি বাবদ প্রায় ১ দশমিক ১২ বিলিযন ডলার অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৪ জুন) বাংলাদেশ স্থানীয় সময় রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত আইএমএফের সদর দপ্তরে অনুষ্ঠিত সভার শুরুতে এই ঋণ অনুমোদন করা হয়।

বংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করছেন দায়িত্বরত নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। তিনি বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিলেরের পক্ষ থেকে দাপ্তরিকভাবে আমাদের ঋণের তৃতীয় কিস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইএমএফ তৃতীয় কিস্তি হিসাবে ১ দশমিক ১১৫ বিলিয়ন ডলার ঋণ অনুমোদ দিয়েছে। এই অর্থ দুই কর্মদিবসের মধ্যে আমাদের হিসাবে জমা হবে। যা রিজার্ভে যোগ হলে বৈদেশিক মুদ্রার মজুত বেড়ে যাবে।

মেজবাউল হক বলেন, সোমবার (২৪ জুন) মোট রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। আর মোট রিজার্ভ থেকে প্রায় ৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার বাদ দিলে বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়ায় ১৯ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। সেখান থেকে বিভিন্ন চলতি দায় বাদ দিলে ব্যয়যোগ্য রিজার্ভ হিসাবে আইএমএফের বেধে দেওয়া লক্ষ ১৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার পূরণে সহায়ক হবে।

জানা গেছে, ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আইএমএফের জুড়ে দেওয়া শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি যাচাই করতে গত ২৪ এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি বিশেষ মিশন। মিশনের সদস্যরা গত ৮ মে পর্যন্ত অবস্থান করে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে। এতে শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাইবাছাই করে। শর্ত বাস্তবায়নের অগ্রগতিতে তারা খুশি মনোভাব দেখিয়েছিলেন। ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে তারা প্রতিবেদনে সুপারিশ করার জন্য কথা দিয়েছিল। সেই কথা রেখেছে আইএমএফের নির্বাহী পরিষদও। আর কথার ধারাবাহিকতায় তৃতীয় কিস্তির ১ দশমিক ১২ বিলিয়ন ডলার ছাড়ে অনুমোদনও দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর