শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এমপি আনার হত্যা

বিদেশ থেকে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করছেন শাহীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১১:২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন বিদেশে পলাতক থেকে এখনো এলাকায় প্রভাব বিস্তার করছেন। তাঁর বিরুদ্ধে এলাকায় অর্থ ছড়ানো এবং অনেককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।

অভিযোগ রয়েছে, শাহীনের লোকজন এখনো নিহত আনারের অনুসারীদের প্রতিবাদ সমাবেশ করতে হুমকি দিচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের ডিবি সূত্র জানায়, এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাঁকে সেখানে নেওয়া হয়।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার বলেন, ‘এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গত সোমবার (২৪ জুন) এমপি আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার হওয়া গ্যাস বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঝিনাইদহে অভিযান পরিচালনার আদেশ দেন আদালত।

এই পরিপ্রেক্ষিতে পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে গতকাল মামলার তদন্ত সংস্থা ডিবির টিম এর মধ্যে ঝিনাইদহে পৌঁছেছে।

গতকাল (২৫ জুন) ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এমপি আনার হত্যার ঘটনায় আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা তিনটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন গ্যাস বাবু। এসব মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে যাচ্ছে ডিবির তদন্ত টিম। তিনি বলেন, পুকুর থেকে মোবাইল ফোন উদ্ধার অভিযানে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন।

ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, পানি থেকে আলামত উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি ও জেলেদের কাজে লাগানো হবে। এ ছাড়া আলামতগুলো কেউ যেন সরিয়ে ফেলতে না পারে, এ জন্য স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। তারা সেটা নজরদারিতে রেখেছে।

সুস্থ হলে ভারতে যাবেন ডরিন

এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বর্তমানে অসুস্থ।

এ বিষয়ে ডিবিপ্রধান বলেন, কলকাতা পুলিশের সঙ্গে তাঁরা নিয়মিত যোগাযোগ রাখছেন। এমপি আনারের পরিবারের পক্ষ থেকেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ডরিন বর্তমানে কিছুটা অসুস্থ। এ জন্য ভারতে যেতে হয়তো দেরি হচ্ছে। তাঁরা খুব শিগগির কলকাতায় যাবেন ডিএনএ স্যাম্পল দিতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর