শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জিমেইলে যুক্ত হলো জেমিনি চ্যাটবট, যেসব সুবিধা পাওয়া যাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৪:১৮

জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ই–মেইল লেখার সুযোগ দিতে জিমেইলে নিজেদের এআই চ্যাটবট ‘জেমিনি’ যুক্ত করেছে গুগল। নতুন এই সুবিধা কাজে লাগিয়ে জিমেইলের সাইড প্যানেল থেকে সহজেই জেমিনি এআই চ্যাটবটের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। জিমেইলের ওয়েব সংস্করণের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপেও এ সুবিধা মিলবে।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, জিমেইলের ওয়েব সংস্করণে সাইড প্যানেলে থাকা জেমিনি ব্যবহার করে নতুন ই–মেইল লেখাসহ অন্যদের পাঠানো ই–মেইলের উত্তরের খসড়া স্বয়ংক্রিয়ভাবে লিখে নেওয়া যাবে। জেমিনি চ্যাটবটের লেখা বার্তা সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ খসড়া ই-মেইলে থাকা শব্দ বাদ দেওয়ার পাশাপাশি চাইলে নতুন তথ্যও যুক্ত করা যাবে। ফলে ই-মেইলে তথ্য ভুল বা বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া জিমেইলে থাকা পুরোনো ই–মেইলও দ্রুত খুঁজে পাওয়া যাবে।

গুগলের তথ্যমতে, স্বয়ংক্রিয়ভাবে ই–মেইল লেখা ছাড়াও জেমিনি ব্যবহার করে গুগলের ওয়ার্কস্পেসের ডকস, শিটস, স্লাইডস ও ড্রাইভে যুক্ত হয়ে কাজ করা যাবে। শুধু তা–ই নয়, প্রম্পট দেওয়ার পর গুগল ডকস, শিটস, স্লাইডসে থাকা তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ই–মেইলের খসড়া তৈরি করতে পারবে জেমিনি।

জিমেইলে জেমিনি ব্যবহার করতে ব্যবহারকারীদের ‘স্মার্ট ফিচার অ্যান্ড পারসোনালাইজেশন’ সুবিধা চালু করতে হবে। এরপর ওয়েব সংস্করণে সাইড প্যানেলে জেমিনি পাওয়া যাবে এবং অ্যাপে ই–মেইল থ্রেডে সামারাইজ দ্য ইমেইল অপশনে ট্যাপ করে জেমিনি ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, বর্তমানে জিমেইল ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় উত্তর এবং ই-মেইল লেখার সুপারিশ পেয়ে থাকেন। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে পুরো ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে লেখার পাশাপাশি জিমেইলের বিভিন্ন ফিচার দ্রুত ব্যবহারের সুযোগ মিলবে। শিগগিরই নতুন এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর