শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সীতাকুণ্ডে বাস উল্টে এক লেন থেকে আছড়ে পড়ল আরেক লেনে, নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত:
২৯ জুন ২০২৪, ১৪:১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে এক নারী (৩২) যাত্রী নিহত হয়েছেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় উল্টে যাওয়া বাসের ভেতরে আটকে পড়া তিন যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। আজ সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এমপিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার ফলে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কের চট্টগ্রামমুখী লেন বন্ধ ছিল। ফলে কিছুটা যানজট সৃষ্টি হয়। বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নেয় বার আউলিয়া হাইওয়ে থানা-পুলিশ।

দুর্ঘটনায় নিহত নারী যাত্রী ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে ঢাকমুখী লেন থেকে চট্টগ্রামমুখী লেনের ওপর আছড়ে পড়ে।

সৌরভ দাস নামে স্থানীয় একজন বলেন, দুর্ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন। কিন্তু বাসের দরজা-জানালা ভারী অংশের চাপে এমনভাবে ছিল যে ভেতরে আটকা পড়া তিন যাত্রী বের হতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের দুটি এক্সকেভেটরের সাহায্যে চারজনকে ভেতর থেকে উদ্ধার করে।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক  বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় জনতা কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সকাল ১০টার দিকে তাঁরা ভেতর থেকে তিনজন পুরুষ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। তবে নারী যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে ফেনীতে যাচ্ছিল। বাসে ১০-১৫ জন যাত্রী ছিল বলে জানতে পেরেছেন তাঁরা। চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর