শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আনার হত্যায় গ্রেপ্তারকৃতদের পাঠানো হতে পারে ভারতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১১:৩৫

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ভারতের গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হতে পারে। এ বিষয়ে দুই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গতকাল শনিবার (২৯ জুন) এ ঘটনার তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য দিয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির এক কর্মকর্তা বলেন, আনার হত্যাকাণ্ডে ভারতের কলকাতা সিআইডিও তদন্ত করছে। এ হত্যাকাণ্ডে দুই দেশে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দেশে সাতজন ভারতে দুজন। তদন্তের প্রয়োজনে দেশে গ্রেপ্তার আসামিদের ভারতীয় পুলিশও জিজ্ঞাসাবাদ করবে।

এ হত্যা মামলা তদন্তে আরো অনেক সময় লাগতে পারে জানিয়ে গতকাল (২৯ জুন) ডিবির এক কর্মকর্তা বলেন, আনার হত্যার ঘটনায় পরোক্ষভাবে জড়িত আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে।

অর্থ নিয়ে বিরোধ

ডিবি বলছে, আনার হত্যাকাণ্ডে অংশ নেওয়া খুনিচক্রের মধ্যে অর্থ নিয়ে বিরোধ হয়। সর্বশেষ গ্রেপ্তার হওয়া ফয়সাল আলী সাহাজী ও মোস্তাফিজুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়া যায়। তাঁদের ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

ফয়সাল ও মোস্তাফিজকে রিমান্ডে নিয়ে হত্যার সম্ভাব্য সব মোটিভ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, এমপি আনারকে টাকা-পয়সা লেনদেনের কথা বলে সঞ্জীবা গার্ডেনে নিয়ে যান শাহীন। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছিল তা এখনো জানা যায়নি। আর এই হত্যাকাণ্ডে কারা লাভবান হয়েছে তা-ও জানা যায়নি। বিশেষ করে এই হত্যাকাণ্ডে কারা আর্থিক, রাজনৈতিকভাবে লাভবান হয়েছে সেটা বের করতে তদন্ত চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর