শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাব: ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৭:২০

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) বলেছেন, বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে হাইকোর্টে যাব। কার কার আমলে প্রশ্নফাঁস হয়েছে সেটা বের করতে হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে হাইকোর্টের শরণাপন্ন হব। প্রশ্নফাঁসের মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্ররা সারাদেশে কোটার জন্য আন্দোলন করছে। কিন্তু এরা কি জানে, সবচেয়ে বড় কোটা ‘চোর কোটা’, ‘দুর্নীতিবাজ কোটা’। এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে আমরা সব সুবিধা পেতাম।

তিনি আরও বলেন, একজন এমপি হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে আমি মনে করি, এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাই। আমি দেখতে চাই কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। না হলে প্রধানমন্ত্রী ও চিফ জাস্টিসের কাছে যাব। কেননা এভাবে একটা দেশ চলতে পারে না।

প্রশ্নফাঁস তদন্তে কমিটি গঠনের সমালোচনা করে সুমন বলেন, যারা চোর, পুলিশ তাদের ধরবে। কমিটি করার দরকার কী। কমিটি করা মানে ঘটনা হজম করার জন্য সময় নেওয়া।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর