শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ম্যাচ হেরে কলম্বিয়ার দর্শকদের সঙ্গে মারামারি উরুগুয়ের ফুটবলারদের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১২:২২

দুই দলের সেমিফাইনাল লড়াইয়ে মাঠের খেলাতেও যেমন উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও তেমন উত্তাপ ছড়ালো। মাঠের খেলায় লাল কার্ড, ফাউল, মারামারি, হলুদ কার্ড, গোল কী ছিল না এই ম্যাচে।

শেষ পর্যন্ত উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২৩ বছর পর ফাইনালে পা রাখে কলম্বিয়া। ম্যাচ হেরে নিজেদের মেজাজ ধরে রাখতে পারেননি উরুগুয়ের ফুটবলাররা। দর্শক সারিতে বসা কলম্বিয়ার দর্শকদের সঙ্গে মারামারিতে লিপ্ত হলেন তারা।

মাঠের ভেতরেও দুই দলের খেলোয়াড়রা আগে কথা কাটাকাটিতে লিপ্ত হন। সবার আগে এটা করেন লুইস সুয়ারেজ। মার্সেলো বিয়েলসা তাদের আলাদা করার চেষ্টা করেন।

কিন্তু এরপর যা ঘটে তা আসলে এককথায় অবিশ্বাস্য। উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনেজ দর্শক সারিতে গিয়ে তাদের কিল-ঘুসি মারছেন এমন ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় কেউই তাকে থামাতে পারছেন না। রোনাল্ড আরাউহোকেও দেখা যাচ্ছিল তবে তিনি মারামারি করেননি।

তবে এমন ঘটনা অবতারণা হওয়ার কারণ জানিয়েছেন দলটির অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ। দর্শক সারিতে তাদের পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করেছিলেন কলম্বিয়ানরা যে কারণেই নাকি এমন ঘটনা ঘটেছে।

‘সবাই দয়া করে শান্ত হন। এত জঘন্য। আমাদের পরিবারের সদস্যরা বিপদে রয়েছে। অনেকের ছোট বাচ্চাও রয়েছে। কোনো পুলিশ নেই যে আমাদের পরিবারকে দেখবে। তারা জানে না কীভাবে ব্যবহার করতে হয় মানুষের সাথে।’ এমনটাই ম্যাচ শেষে জানান অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা হিমেনেজ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর