শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অনন্তর বিয়েতে কেন যাননি আমির-কারিনা-কাজলরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৩:১৮

নতুন জীবনে পা রেখেছেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। গত ১২ জুলাই রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা।

জমকালো আয়োজনেই বসেছিল আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের আসর। বিশ্বের অন্যতম ধনী পরিবারের ছেলের বিয়ে। অনন্ত-রাধিকার বিয়েতে তাই লোকে লোকারণ্য। বিশ্বের জনপ্রিয় সব তারকা জড়ো হয়েছিলেন এই বিয়ের আসরে।

শাহরুখ, সালমান, সঞ্জয় দত্ত, হৃতিক রোশন, রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া, দীপিকা, ক্যাটরিনা, ভিকি, বরুণ ধাওয়ান, অনন্যা, জাহ্নবী, প্রায় গোটা বলিউড হাজির ছিলেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে।

সপরিবারে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চনও। তারা এলেন, নাচলেন, জয় করলেন আম্বানি পরিবারের মন। তবে এই বিয়েতে দেখা মেলেনি বেশ কিছু তারকার। নিমন্ত্রণ পেলেও বিয়েতে যেতে পারেননি অনেকেই।

তাদের মধ্যে এই মুহূর্তে বিদেশে ছুটি কাটাচ্ছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। মূলত এ কারণেই অনন্ত-রাধিকার বিয়েতে যেতে পারেননি তারা। তবে সাইফের ছেলে ইব্রাহিম আলী খান ও মেয়ে সারা আলী খান বিয়েতে এসেছিলেন। অন্যদিকে করোনায় আক্রান্ত হওয়ায় অনন্ত-রাধিকার বিয়ে মিস করলেন অক্ষয়। এমনকি থাকতে পারছেন না তার আসন্ন সিনেমা ‘সরফিরা’র প্রচারেও।

সাধারণত বলিউডের সব বিয়েতেই দেখা যায় কাজলকে। কয়েকদিন আগে সোনাক্ষীর বিয়েতেও দেখা গিয়েছিল তাকে। অনন্তর বিয়েতে ছেলেকে নিয়ে হাজির ছিলেন অজয়ও। কিন্তু দেখা মেলেনি কাজল ও তার মেয়ে নাইসার। তবে কাজলের অনুপস্থিত থাকার কারণ এখনও জানা যায়নি।

অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও ছিলেন না অনন্তর বিয়েতে। জানা গেছে, একই দিনে কঙ্গনার এক বোনের বিয়ে ছিল। তাই এই বিয়েতে থাকতে পারেননি তিনি। অনন্ত-রাধিকার প্রিওয়েডিং পার্টিতে হাজির ছিলেন আমির। মঞ্চে তাকে নাচতেও দেখা গিয়েছিল। তবে মূল বিয়েতে ছিলেন না তিনি। আমির কেন আসেননি, সেই কারণও স্পষ্ট নয়।

বর্তমানে লন্ডনে রয়েছেন অনুশকা শর্মা ও বিরাট কোহলি। সে কারণেই অনন্ত-রাধিকার বিয়েতে হাজিরা দিতে পারেননি তারা। বলিউডের সমস্ত, বিয়ে, পার্টিতে হাজির থাকেন শিল্পা। তবে অনন্ত-রাধিকার বিয়েতে দেখা যায়নি তাকে। কারণও স্পষ্ট নয়। এদিকে বাবা অনিল কাপুর হাজির থাকলেও লন্ডনে থাকায় বিয়ে মিস করলেন সোনম কাপুর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর