শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আন্তর্জাতিক ফুটবল থেকে জার্মান তারকার অবসর

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৪, ১৭:৫৮

জাতীয় দল থেকে অবসর নিলেন জার্মানির তারকা ফুটবলার টমাস মুলার। এবারের ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। ইউরো শেষ হওয়ার পরের দিনই বড় ঘোষণা দিলেন মুলার।

ইউরো থেকে জার্মানির বিদায় নেওয়ার পর, কিংবদন্তি টমাস মুলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারের পরই জার্মান কিংবদন্তি টমাস মুলার ম্যাচের পর জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দেন।

ম্যাচের পর মুলার বলেছিলেন, জার্মানির সাথে এটাই আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।

সোমবার সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে জার্মান তারকা টমাস মুলার বলেন, ১৪ বছর আগে জার্মান জাতীয় দলের সঙ্গে যখন আমি প্রথম ম্যাচ খেললাম, তখন আমি এসবের স্বপ্নও দেখিনি। দুর্দান্ত কিছু জয় এবং তিক্ত হার। চমৎকার সব সতীর্থদের নিয়ে সেরাদের বিপক্ষে লড়েছি, তাদের সঙ্গে আমার কিছু অবিস্মরণীয় মুহূর্ত আছে।

মুলার আরও বলেছেন, মাঠে সমর্থকদের ভালোবাসা পেয়েছি, যে কারণে আমার দেশের হয়ে খেলতে সবসময় গর্ববোধ করেছি। আমরা একসঙ্গে সাফল্য উদযাপন করেছি এবং মাঝেমধ্যে একসঙ্গে কেঁদেছি। আমি জাতীয় দলের ভক্ত ও সতীর্থদের সবাইকে ধন্যবাদ জানাই।

১৪ বছরের ক্যারিয়ারে টমাস মুলার জার্মানির হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৩১ ম্যাচ খেলে ৪৫টি গোল করেছেন। মুলার বিশ্বকাপের ১৯ ম্যাচে ১০ গোল করেছেন। প্রতিযোগিতার সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় যৌথভাবে দশম স্থানে তিনি।

২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন মুলার। ২০১০ সালে, তিনি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার ছিলেন এবং ২০১৪ বিশ্বকাপ জেতার জার্মান দলের একজন তারকা ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর