শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ব্যাংক থেকে সাড়ে ১৬ কোটি রুপি হাতিয়ে নিল হ্যাকাররা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১১:২৬

ভারতের নৈনিতাল ব্যাংকে সাইবার হামলা চালিয়ে সাড়ে ১৬ কোটি রুপি হাতিয়ে নিল হ্যাকাররা। ভারতের নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখায় এই সাইবার হামলা চালানো হয়। এরপর ৮৯টি বিভিন্ন হিসাবে এই অর্থ স্থানান্তর করা হয়।

এনডিটিভি জানিয়েছে, হ্যাকাররা নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখা ব্যবস্থাপকের আইডি চুরি করে ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ব্যবস্থায় ঢুকে গত ১৬ থেকে ২০ জুনের মধ্যে এ অর্থ হাতিয়ে নেয়।

নৈনিতাল ব্যাংকের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক সুমিত কুমার শ্রীবাস্তব পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

এসময় অভিযোগে তিনি বলেন, জুন মাসের হিসাব মেলানোর সময় এই সাইবার চুরির বিষয়টি নজরে আসে।

ভারতে ডিজিটাল লেনদেন যত বাড়ছে, জালিয়াতিও তত বাড়ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো–অর্ডিনেশন সেন্টারের (আইফোর সি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে (২০২১-২৩) সাইবার প্রতারণার মাধ্যমে ভারতের মানুষের ১০ হাজার ৩৯০ কোটি রুপি হাতিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা, যার মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ১০ শতাংশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর