শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কেনিয়ায় সোনার খনি ধসে মৃত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১৭:০০

উত্তর কেনিয়ায় সোনার খনি ধসে অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। একজন স্থানীয় কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

এই অঞ্চলে প্রবেশাধিকার নিয়ে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন লোক নিহত হওয়ার পর কর্তৃপক্ষ গত মার্চ মাসে সোনার খনিটি বন্ধ ঘোষণা করে। খনিটি ইথিওপিয়ান সীমান্তের কাছে অবস্থিত।

কিন্তু খনিটি বন্ধ ঘোষণা করলেও শ্রমিকরা সেখানে খনন কাজ চালিয়ে যাচ্ছিল।

দেশটির মারসাবিট কাউন্টির ডেপুটি কমিশনার ডেভিড সারুনি বলেছেন, গত সোমবার সন্ধ্যায় প্রায় এক হাজার মানুষ এলাকাটি আক্রমণ চালায়। এরপর সারুনি মঙ্গলবার বলেন, ‘তারা একটি পরিত্যক্ত স্থান খনন শুরু করে। এরপর তা ধসে পড়ে ৫জন চাপা পড়ে।

পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’

তবে স্থানীয় একজন বৃদ্ধ আলিও গুয়ো বলেন, ধ্বংসস্তূপ থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে পাঁচজন কেনিয়ার এবং চারজন ইথিওপিয়ান রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর