শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, তবু ছুটির আমেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২ জুলাই ২০২৩, ১২:০৪

আসন্ন ঈদুল আজহার ৫ দিনের সরকারি ছুটি শেষে আজ রোববার খুলেছে সরকারি অফিস-আদালত। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে সকাল ১০টায় অফিস-আদালত শুরু হলেও এখনো ছুটির আমেজ বিরাজ করছে।

 

 

অনেকে বাড়তি ছুটি নিয়ে রাজধানীতে ফেরেননি। যে কারণে যানবাহন কম সড়কে, অনেকটাই ফাঁকা। যারা অফিসে যোগ দিয়েছেন, সবাই নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পেরেছেন।

 

অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই থেকে তিন দিন লেগে যাবে বলে জানিয়েছেন অনেকে।

 

এদিকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঈদের আমেজ দেখা গেছে। তারা একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। 

 

ঈদের ছুটি তিন দিন থাকলেও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়ানো হয়। গত ২০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  ২৭ জুন (মঙ্গলবার) থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয় এতে। 

 

প্রজ্ঞাপন আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে। জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ জুন) মন্ত্রিসভা বৈঠকে আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানো হয়। ২৭ জুন থেকে শুরু হয়ে এই ছুটি চলে ৩০ জুন পর্যন্ত।

 

চাঁদ দেখা সাপেক্ষে ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

 

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সাধারণ ছুটি চারদিন পেল সরকারি চাকরিজীবীরা। আর একদিন বাড়ানোর ফলে সাপ্তাহিক ছুটিসহ তা পাঁচদিন হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর