শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নেতানিয়াহুর ভাষণ ছিল মিথ্যায় ভরা, তিনি যুদ্ধবিরতি চান না: হামাস কর্মকর্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুলাই ২০২৪, ১১:৪৩

হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে যে ভাষণ দিয়েছেন, তাতে তিনি একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে চান না বলে মনে হয়েছে।

বুধবার এক সাক্ষাৎকারে জুহরি বলেন, ‘নেতানিয়াহুর ভাষণ ছিল মিথ্যায় ভরা। প্রতিরোধের মুখে ব্যর্থতা ও পরাজয় ঢাকতে তাঁর সেনাবাহিনী গাজার জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে, তাঁর ওই ভাষণ সেগুলো ঢাকতে সফল হবে না।’

যেকোনো পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের জোট ‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করা হবে বলেও যোগ করেন তিনি।

গতকাল বুধবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। যে ভাষণে তিনি ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে নতুন একটি জোট গড়ার আহ্বান জানান।

গাজা যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল ফিলিস্তিনি এই উপত্যকাটির পুনর্বাসনের দায়িত্ব নিতে চায় না। বরং নেতানিয়াহু বলেছেন, গাজার পরিচালনার দায়িত্ব ওই সব ফিলিস্তিনিদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় না।

নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণ...একমাত্র তাঁরাই সিদ্ধান্ত নেবেন কে তাঁদের শাসন করবেন।

‘(এ অঞ্চলে) নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র পথ হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা করা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম এবং আমরা আমাদের এই অবস্থানে অটল আছি।’

গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। প্রায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করে। জিম্মি করে নিয়ে যায় আড়াই শতাধিক মানুষকে।

ওই দিন থেকেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর