শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

উন্নয়ন কাজে মনিটরিং জোরদার করার নির্দেশ গণপূর্তমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৪, ১৮:২১

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সব দপ্তর-সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমে মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রোববার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাসিক এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্দেশনা দেন। তিনি উন্নয়ন কাজ পরিদর্শন শেষে প্রতিবেদন আবশ্যিকভাবে মন্ত্রণালয়ে পাঠাতে বলেন।

এছাড়া যথাসময়ে দপ্তর বা সংস্থার অনুকূলে অর্থছাড় এবং যাদের গবেষণা করার সুযোগ রয়েছে সেসব গবেষণাখাতে অর্থবরাদ্দ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সরকারি ক্রয় কার্যক্রমে মানসম্মত দেশীয় পণ্য বিশেষ করে লিফটসহ দেশে উৎপাদিত বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য তিনি নির্দেশ প্রদান করেন।

২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য মোট ৬০৮১.৮০ কোটি টাকা বরাদ্দ ছিল। ৩০ জুন পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯৫.৭৬ শতাংশ যা গতবছর একই সময়ে ছিলো ৮৮.৭৬ শতাংশ। এক্ষেত্রে এবছর জাতীয় অগ্রগতি ৮০ শতাংশ।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সিদ্দিকুর রহমান সরকার, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হকসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সব সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর