শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিকেলে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৪, ১৫:০১

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। আজ সোমবার (২৯ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই এ বৈঠক হতে যাচ্ছে।

এর আগে ২৩ মে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা।

সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দলের নেতৃবৃন্দ।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট সঙ্গীরা সেখানে যান। ভবনের ভেতরে গিয়ে নেতারা পুড়ে যাওয়া ভবন দুটির ধ্বংসযজ্ঞ দেখেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর