শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ফের মোবাইল ইন্টারনেটে ধীরগতি, ভোগান্তিতে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৪, ১২:৩৩

দীর্ঘ ১০ দিন পর রবিবার (২৮ জুলাই) মোবাইল ইন্টারনেট চালু হলেও শুরু থেকেই ধীরগতি পাচ্ছেন বলে অভিযোগ গ্রাহকদের। এর আগে চালু হওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। তবে গতকাল সোমবার (২৯ জুলাই) দুপুর থেকে ফের ধীরগতিতে চলছে ব্রডব্যান্ডসেবা। গ্রাহকদের অভিযোগ, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে তাঁদের।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খুব দ্রুত ঠিক হয়ে যাবে ইন্টারনেট গতি। স্বাভাবিক সময়ে এই সার্ভারগুলো ঠিক হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন তাঁরা। ইন্টারনেট সেবা চালু হলেও বন্ধ আছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্ল্যাটফরম। যদিও ভিপিএন চালু করে অনেক গ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইন্টারনেট সার্ভিস চালুর পর ১০ দিন গুগলের ক্যাশ সার্ভিস, অর্থাৎ গুগল বা গুগল রিলেটেড জিমেইল, ইউটিউব এগুলো বন্ধ ছিল। এসব সার্ভার আপডেট হতে ব্যান্ডউইথ প্রয়োজন পড়ে। এতে প্রধান আন্তর্জাতিক ব্যান্ডউইথে চাপ পড়েছে।

তিনি আরো জানান, ফেসবুক, ইউটিউব যেসব সার্ভিস বন্ধ আছে সেগুলো ভিপিএন দিয়ে অনেকে চালাচ্ছেন।

যার কারণেও আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রচুর চাপ পড়েছে। এ কারণে মোবাইল ইন্টারনেট অনেক জায়গায় স্লো পাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে দেশের দুটি মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে মুঠোফোনে ফোরজি ইন্টারনেটের গতি সাধারণত ৩০ এমবিপিএস (১ এমবিপিএস=১০২৪ কেবিপিএস) ও এর বেশি হয়ে থাকে।

ইন্টারনেটের গতি পরীক্ষার জনপ্রিয় ওয়েবসাইট ফাস্ট ডট কম ব্যবহার করে বিকেল পাঁচটা পর্যন্ত বেশ কিছু মোবাইলফোনে দেখা যায়, ফোরজি নেটওয়ার্কে ৩০ কেবিপিএস থেকে ৩ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যাচ্ছে; যা কোনোভাবেই ফোরজির মানগতি নয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর