শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৫:৪০

দেশে ফিরে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষের আস্থা ফেরাতে কাজ করবে নতুন সরকার। আমার ওপর ভরসা রাখুন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর পৌনে ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যদি আমাকে বিশ্বাস করেন তাহলে সারাদেশে চলমান হামলা বন্ধ করেন। তা না করলে আমার এখানে প্রয়োজন নেই। এ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন এই স্বাধীনতা রক্ষা করতে হবে।

ড. ইউনূস বলেন, যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তারা এ দেশকে রক্ষা করেছে, পুনজন্ম দিয়েছে, যেন দেশ দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে। এর সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

এর আগে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর