শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যশোরে ১১ মাস বয়সী শিশুকে ‘হত্যার’ পর বাবার ‘আত্মহত্যা’

যশোর প্রতিনিধি

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১৪:৩৪

যশোরের ঝিকরগাছায় ১১ মাস বয়সী শিশু সন্তানসহ এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর ওপর অভিমান করে শিশু সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

রোববার (১১ আগস্ট) গভীর রাতে উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। সোমবার (১২ আগস্ট) সকালে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

শিশুটির নাম আইমান রহমান এবং সৌদি আরব ফেরত ওই যুবকের নাম ইমামুল হোসেন (২৪)। ইমামুল হোসেন উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের ছেলে।

ইমামুল হোসেনের বড় ভাই আলতাফ হোসেন বলেন, ‘রোববার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে ইমামুলের স্ত্রী মমতাজ বাড়ি যেতে চান। তবে সোমবার (১২ আগস্ট) যাওয়ার কথা বলেন ইমামুল। একপর্যায়ে সন্তানকে রেখে চলে যান মমতাজ। এতে স্ত্রীর ওপর অভিমান করে পরে রাত ১২টার দিকে দাদির কাছ থেকে শিশুসন্তান আয়মানকে নিজের কাছে এনে শ্বাসরোধ করে হত্যার পর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমামুল।’

স্থানীয় ইউপি সদস্য শাহাজান আলী বলেন, ৭ বছর ধরে সৌদি আরব থাকতেন ইমামুল। মাস ৬ আগে বাড়িতে বেড়াতে আসেন। দু-এক দিন পর ফেরত যাওয়ার কথা ছিল। পরিবারের অমতে বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করেন ইমামুল।

মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক (এসআই) মো. মোকলেছুজ্জামান বলেন, শিশুটির গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন ইমামুল।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, এ ঘটনায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর