শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পদত্যাগপত্র দিলেন দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১৫:১৭

কর্মকর্তাদের চাপের মুখে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) প্রধান পদত্যাগ করলেন। কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা গভর্নর বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

সোমবার (১২ আগস্ট) তাদের পদত্যাগপত্র বিষয়টি সম্পর্কে জানা গেছে।

সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম। এ ছাড়া বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসও পদত্যাগপত্র জমা দেন।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের গভর্নর বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।

এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের চাপের মুখে এক ডেপুটি গভর্নর পদত্যাগ করেন। তিন ডেপুটি গভর্নর ও দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে জানান।

রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক নির্দেশনায় চার ডেপুটি গভর্নরকে নতুন গভর্নর নিয়োগের আগ পর্যন্ত স্ব স্ব দায়িত্ব পালন করে যাওয়ার জন্য নির্দেশ দেয়।

তাদের দুজন ওইদিনই জানান, তারা বাসা থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সরকারের নির্দেশনা মোতাবেক তারা দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু পরদিনই তারা পদত্যাগ করলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর