শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে ইরানকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১৪:১৭

গাজায় যুদ্ধবিরতি চুক্তিই শুধু ইরানকে ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে—এমনটাই জানিয়েছেন ইরানের তিন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইরানের রাজধানী তেহরানে গত মাসের শেষের দিকে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনার পর থেকে ইরান–ইসরায়েলের উত্তেজনা চরমে পৌঁছেছে। বারবার হামলার হুমকি দিয়ে আসছে তেহরান। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া।

হামাসপ্রধান হানিয়াকে হত্যার পেছনে ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ করেছে তেহরান। এ অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েন করেছে ওয়াশিংটন।

একটি সূত্র (ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা) জানান, যদি গাজা নিয়ে শান্তি আলোচনা ব্যর্থ হয়, তবে হিজবুল্লাহর মতো মিত্রদের সঙ্গে নিয়ে ইসরায়েলে সরাসরি হামলা চালাতে পারে ইরান। কিংবা ইসরায়েলের পক্ষ থেকে আলোচনা বিলম্বিত করার চেষ্টা করা হলেও এমনটা হতে পারে।

অবশ্য সরাসরি হামলা চালানোর আগে আলোচনা কতক্ষণ বিলম্বিত হওয়াকে ইরান আমলে নেবে, সেটা জানায়নি সূত্রগুলো।

গতকাল মঙ্গলবার (১৪ আগস্ট) তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত গণমাধ্যমে মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনতে ইরানকে বোঝানোর জন্য মিত্রদের কাছে সহায়তা চেয়েছে ওয়াশিংটন। ওই অঞ্চলের তিন দেশের সরকারি সূত্র নিশ্চিত করেছে, যুদ্ধবিরতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) মিসর বা কাতারে শুরু হতে যাওয়া শান্তি আলোচনার আগে উত্তেজনা এড়াতে তেহরানের সঙ্গে কথা বলা হয়েছে।

এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, তারা আশা করছে, তাদের প্রতিক্রিয়া এমন সময় কার্যকর করা হবে, যাতে সম্ভাব্য যুদ্ধবিরতির ক্ষতি না হয়। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, ইরানকে সংযম দেখানোর আহ্বান আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর