শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি মুশফিকের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৩:২০

সেঞ্চুরির কাছাকাছি এসে আর তর সইছিল না মুশফিকুর রহিমের। ব্যক্তিগত ৮৮ রানের পর টানা দুই বলে চার মেরে নাভার্স নাইটিতে প্রবেশ করেন এই ব্যাটার। এরপর কিছুটা রয়েসয়ে নেন বাকি চার রান। পূরণ করেন ২০০ বলে সেঞ্চুরি। যা মুশফিকের ক্যারিয়ারে এগারোতম শতক।

আজ শনিবার (২৪ আগস্ট) লাঞ্চের ঠিক আগে সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। আর সেঞ্চুরি হাঁকিয়ে হাত উঁচু করে সাজঘরে থাকা সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মাঠে সিজদাহ দিয়ে সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞতা জানাতে দেখা যায় তাকে।

এর আগে লিটনকে নিয়ে গড়েন ১৩৩ রানের দারুণ জুটি। দলীয় ৩৩২ রানের সময় লিটন বিদায় নিলেও মিরাজকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নেন মুশফিক। দিনের শুরুতে অবশ্য বেঁচে যান মুশফিকুর রহিম। ব্যাকফুটে গিয়ে আলিকে খেলতে চেয়েছিলেন বাংলাদেশি ব্যাটার। একটু নিচু হয়ে ভেতরে ঢোকা বল আঘাত করে তার প্যাডে। আবেদনের জবাবে আম্পায়ারও আঙ্গুল তুলে দেন। চ্যালেঞ্জ জানান মুশফিক। তাতে বেঁচে যান তিনি। সে সময় ৫৯ রানে ছিলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর