শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কমছে গোমতীর পানি, দুর্গত এলাকায় দুর্ভোগ বাড়ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৫:৩০

গোমতীর পানি কমতে শুরু করেছে। যদিও নদীটির পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শনিবার দুপুর ১টায় ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে গোমতীর পানি প্রবাহিত হচ্ছে। তবে বন্যাদুর্গত এলাকায় খাবার ও পানি সংকট দেখা দেওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে গোমতীর বাঁধ ভাঙার পর থেকে বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। তবে ভারত থেকে নেমে আসা পানির তীব্রতা থাকায় গোমতীর পানি প্রতি ঘণ্টায় ১ সেন্টিমিটার করে কমছে। সুতরাং আমরা এখনও ঝুঁকিতে নেই এটা বলা যাচ্ছে না। 

এদিকে ভাঙনের ফলে বুড়িচং উপজেলার দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও খাবার পানির সংকট। যদিও জেলা প্রশাসন থেকে দাবি করা হয়েছে, দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত খাদ্যসহায়তা পাঠানো হচ্ছে। তবে পর্যাপ্ত ট্রলার ও নৌকা সংকটে দুর্গত এলাকায় খাদ্যসহায়তা পাঠানো যাচ্ছে না বলে জানা গেছে। 

গোমতীর বাঁধ ভেঙেছে বুড়িচং উপজেলার ষোলনল এলাকার বুরবুরিয়া নামক স্থানে। সেখানকার ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, আশ্রয়কেন্দ্রে সরকারিভাবে কিছু ত্রাণ দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে রয়েছে বিশুদ্ধ পানির সংকট। ত্রাণ অপ্রতুল রয়েছে। যদিও আজ ভোর থেকে ত্রাণের গাড়ি নিয়ে দুর্গত এলাকায় যেতে দেখা গেছে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা মোহাম্মদ আবেদ আলী শনিবার দুপুরে বলেন, বুড়িচং উপজেলায় গোমতীর বাঁধ ভেঙে পৌনে ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত ১০ হাজার ৫৪৫ জন লোক ৩৫টি আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। 

তিনি আরও বলেন, গতকাল বিকেলে এক ট্রাক শুকনো খাবার পাঠানো হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে অনেকেই ত্রাণ সহায়তা দিচ্ছেন। আজ আরও খাবার বরাদ্দ দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর