শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চট্টগ্রাম, খুলনা, বরিশালে বেশি বৃষ্টি হতে পারে আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১১:১৭

দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আজ রোববার (২৫ আগস্ট) অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি হতে পারে।

গতকাল (২৪ আগস্ট) থেকেই এসব অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। আজ (২৫ আগস্ট) বন্যা আক্রান্ত কুমিল্লা এবং ফেনী অঞ্চলেও বৃষ্টি হতে পারে।

আজ (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীতেও আকাশ মেঘলা। গত রাতে অনেক বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে আজ আরও বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সোমবার (২৬ আগস্ট) থেকে বৃষ্টির প্রবণতা দেশজুড়ে কমে আসতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনার কয়রায়—১৩৩ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারের কুতুবদিয়া ও টেকনাফে যথাক্রমে ৭৩ ও ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ বলেন, আজ খুলনা বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে আজকের দিনটাই বেশি বৃষ্টি হবে তবে কাল থেকে বৃষ্টি কমে যেতে পারে।

সাগরের সৃষ্টি হওয়া লঘুচাপ, মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চল ও উত্তর–পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এসব অঞ্চলের প্রায় অর্ধকোটি মানুষ বন্যায় আক্রান্ত হয়ে আছেন এখনো। এসব জেলার মধ্যে আছে কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী, চট্টগ্রাম ,লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ , সিলেট।

মো. বজলুর রশিদ বলেন, মৌসুমি বায়ু এখনো সক্রিয়। আর এর প্রভাবেই মূলত এখন বৃষ্টি হচ্ছে।

এদিকে আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। গতকাল রাত থেকে ঢাকায় বৃষ্টি হয়েছে। আজ সকাল ছয়টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। আজ রাজধানীতে আরও বৃষ্টির সম্ভাবনা আছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর