শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আজ ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১১:২২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ (২৫ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রদূতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস ইউং।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এটিই রাষ্ট্রদূত ওয়েনের প্রথম সাক্ষাৎ। এর আগে বুধবার (২১ আগস্ট) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, আগামী বছর ২০২৫ সালে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন হবে। বাংলাদেশ উন্নয়ন প্রকল্পে চীনের অংশীদারিত্ব, কম্প্রিহেনসিভ স্ট্র‍্যাটেজিক কো-অপারেশন এগিয়ে নেয়াসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া ড. ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানাতে পারেন রাষ্ট্রদূত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর