শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা, সব ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১২:৩৩

ইসরায়েলে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরুর পরেই এই ঘোষণা দিল ইসরায়েল।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট এ ঘোষণা দিয়ে বলেছেন, রোববার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য এ জরুরি অবস্থা জারি থাকবে।

গ্যালান্ট এক বিবৃতিতে বলেছেন, জরুরি অবস্থা ঘোষণার কারণে আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) সমাবেশ সীমিত করাসহ প্রাসঙ্গিক সাইটসমূহ বন্ধে নাগরিকদের নির্দেশনা দিতে পারবে।

এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করার কথা রয়েছে।

এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গতমাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার বদলা নিতে ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে। রোববার তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩২০টিরও বেশি’ কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।

হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার পর গত কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজমান ছিল। সশস্ত্র এই গোষ্ঠীটি তাদের কমান্ডারের ওপর হামলাকে সরাসরি উস্কানি ও যুদ্ধের কাজ বলে অভিহিত করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর