শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বন্যাদুর্গতের একদিনের বেতন অনুদান দেবে ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১৬:৫৩

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২৫ আগস্ট) সকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক দিনের মধ্যে সমুদয় অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হবে।

এদিকে আজ (২৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এছাড়া দেশের বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় মনিটরিং সেলের পাশাপাশি ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- ০১৮১৯৮৪৮০৩০/০১৭১১৩০৩৪২১/০১৮১৮১০৫৬২৪। তথ্য অনুযায়ী, রবিবার দুপুর ১২টা পর্যন্ত ২ হাজার ৭৯১ জন বন্যাদুর্গতকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর