শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অবৈধভাবে প্রবেশ, আগরতলায় ৫ বাংলাদেশি গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৪, ১২:৩২

অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে প্রবেশের অভিযোগে রোববার (২৫ আগস্ট) ত্রিপুরা পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী সমন্বিত অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে।

পশ্চিম আগরতলা থানার অফিসার ইনচার্জ পরিদর্শক পরিতোষ দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগরতলার উপকণ্ঠে সীমান্তবর্তী লঙ্কামুরা শহরে পুলিশ ও বিএসএফ অভিযান চালিয়ে সন্দেহভাজন কিছু বাংলাদেশি নাগরিককে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার পাঁচজনই বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

এনডিটিভি বলছে, ভারত-বাংলাদেশ সীমান্তে এই অবৈধ চলাচল ও অনুপ্রবেশের সঙ্গে জড়িত আন্তঃসীমান্ত অপরাধীদের চিহ্নিত করতে এবং গ্রেফতার করতে পুলিশ সন্দেহভাজনদের আগরতলার আদালতে হাজির করে। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর