শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ড. ইউনূসকে দেওয়া হিউম্যান রাইটস ওয়াচের চিঠিতে যা আছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১৫:০২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছে এইচআরডাব্লিউ। চিঠিটি লেখা হয়েছে, গত ১৯ আগস্ট, প্রকাশিত হয়েছে ২৬ আগস্ট।

প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহির জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাওয়া। চলতি বছরের ৯ সেপ্টেম্বর কাউন্সিলের ৫৭তম অধিবেশন শুরু হবে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের প্রশাসনে গুম, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া, অন্তর্বর্তী সরকারে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের মতো বাহিনীকে ভেঙে দেওয়ার আহ্বানও জানানো হয় এই চিঠিতে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর