শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাটোরে অস্ত্রোপচারে শিশুর মৃত্যু, পল্লিচিকিৎসক ও তাঁর বাবা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৪, ১২:০৮

নাটোরে অস্ত্রোপচার করার সময় ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগে এক পল্লিচিকিৎসক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২৮ আগস্ট) বিকেলে নাটোর শহরের পশ্চিম বাইপাস এলাকার রেনু ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে শিশুটি মারা যায়।

চিকিৎসায় অবহেলার অভিযোগে পল্লিচিকিৎসক হাবিবুর রহমান ও তাঁর বাবা ওষুধের দোকানটির মালিক হাছেন আলীকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

মৃত শিশুটির নাম আসিফ হোসেন। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা আসাদুল ইসলামের ছেলে।

আসাদুল ইসলাম বলেন, তাঁর ছেলে আসিফ তিন মাস থেকে অসুস্থ। মাথাব্যথার কারণে সব সময় কান্নাকাটি করত। দারিদ্র্যের কারণে তাঁরা ছেলের উন্নত চিকিৎসা করাতে পারেননি। এক প্রতিবেশীর পরামর্শে তাঁরা পল্লিচিকিৎসক হাবিবুর রহমানের কাছে নিয়ে আসেন। পল্লিচিকিৎসক জানান, ছেলের মাথায় টিউমার হয়েছে। অস্ত্রোপচার করে টিউমার ফেলে দিয়ে ছেলেকে সুস্থ করতে পারবেন। তাঁর কথায় রাজি হলে হাবিবুর রহমান অস্ত্রোপচার করতে গিয়ে ছেলেকে মেরে ফেলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পল্লিচিকিৎসক হাবিবুর রহমানের পরামর্শে শিশু আসিফ হোসেনকে গতকাল (২৮ আগস্ট) সকালে নাটোর শহরের বাইপাস এলাকার রেনু ফার্মেসিতে নিয়ে আসেন তার মা–বাবা। দুপুরে ফার্মেসির একটি কক্ষে শিশুটির অস্ত্রোপচার শুরু করেন হাবিবুর রহমান। দীর্ঘ সময় পর তিনি কক্ষ থেকে বের হয়ে শিশুটির মা-বাবাকে জানান, অস্ত্রোপচার শেষ হয়েছে, শিশুটি ঘুমাচ্ছে। তাঁর কথায় সন্দেহ হলে মা-বাবা ভেতরে ঢুকে দেখেন তাঁদের ছেলে মৃত অবস্থায় পড়ে আছে। তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে পল্লিচিকিৎসক হাবিবুর রহমান ও তাঁর বাবা ওষুধের দোকানটির মালিক হাছেন আলীকে আটক করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও সদর থানার পুলিশের সদস্য এসে তাঁদের থানায় নিয়ে যান।

এ ঘটনায় বুধবার (২৮ আগস্ট) রাতেই শিশুটির বাবা আসাদুল ইসলাম বাদী হয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগে পল্লিচিকিৎসক হাবিবুর রহমান ও তাঁর বাবা ওষুধের দোকানের মালিক হাছেন আলীর নামে নাটোর সদর থানায় মামলা করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলায় কথিত চিকিৎসক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর