শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বুধবার সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৭

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সরকারের সব সচিবের সঙ্গে বৈঠকে বসবেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ কার্যালয়ে ড. ইউনূস বৈঠকটি করবেন বলে প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে।

এ সংক্রান্ত চিঠি আজই প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলে জানা গেছে।

এর আগে প্রধান উপদেষ্টার আওতাধীন ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে ১২ আগস্ট বৈঠক করেছিলেন ড. ইউনূস।

সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এবার ভিন্ন ধরনের সরকার হওয়ায় এ বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা থাকছে না।

সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো যত দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায়, এ সংক্রান্ত পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা।

একইসঙ্গে তার সরকার এসব বিষয়ে কী কী ভাবছে সে সংক্রান্ত নির্দেশনা সরাসরি সব সচিবকে দেবেন ড. ইউনূস। এ ছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আর্থিক শৃঙ্খলা, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধ, কৃষি ও খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বৈঠকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর