শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাড়ন্ত শিশুদের শরীরে পরিবর্তিত প্রোটিনের চাহিদা পূরণ করবেন কোন উপায়ে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ১৮:০৫

শিশুদের রোজকার ডায়েট পর্য়াপ্ত পুষ্টিতে ভরিয়ে তোলা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

 

নিত্য নতুন উদ্ভাবনী শক্তির প্রয়োগ করে প্রতি মুহূর্তেই ওরা বেড়ে উঠতে থাকে। তাই সার্বিক সুস্থতার জন্য ওদের প্রয়োজন সঠিক পুষ্টি। জানেন কী বয়সের সঙ্গে শিশুদের শরীরে বদলে যেতে থাকে প্রোটিনের চাহিদা। কোন উপায়ে তা পূরণ করবেন? রইল বিশেষজ্ঞের পরামর্শ।

 

আপানার সন্তান যদি নিজের দুধের গ্লাস, খাবার প্লেটের পনির, ডাল, শাক সবজি সব চেটেপুটে খায় তবে তার থেকে ভাল আর কিছুই হতে পারে না। কারণ বাড়ন্ত বাচ্চাদের চাই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। এর অ্যামাইনো অ্যাসিড শিশুদের সার্বিক সুস্থ থাকার লক্ষ্য পূরণ করে। পাশাপাশি শিশুরা তুলনামূলক ভাবে দুরন্ত। সারাদিন ছোটাছুটি, দৌড়ঝাঁপ করতেও চাই প্রোটিন। এক্সপার্টদের মতে, শিশুদের ক্ষেত্রে তাদের ক্যালরির তিরিশ শতাংশ প্রোটিনজাত হওয়া উচিত।

 

যদি দেখেন বাচ্চা সারাদিন ঝিমিয়ে রয়েছে, পড়াশোনায় অমনযোগী হয়ে উঠেছে, বার বার অসুস্থ হয়ে পড়ছে তবে বুঝতে হবে আপনার সন্তানের ডায়েটে প্রোটিন কম হচ্ছে। নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই। চেষ্টা করতে হবে প্রোটিন গুণে ভরা খাবার ওদের ডায়েটে রাখতে। যেমন – দু’শো গ্রাম দইয়ে থাকে বাইশ গ্রাম প্রোটিন, দু’টি ডিমে বারো গ্রাম প্রোটিন, একশো গ্রাম পনিরে সতেরো গ্রাম প্রোটিন, তিরিশ গ্রাম কাঠবাদামে ছ’গ্রাম প্রোটিন, আঠাশ গ্রাম চিজে সাত গ্রাম প্রোটিন।

 

কিন্তু কোন বয়সের সন্তানের জন্য কতটা প্রোটিন প্রয়োজন?

 

ছ’ মাস বয়সী বাচ্চাদের সারাদিনে দরকার ন’ গ্রাম প্রোটিন, সাত–বারো মাস বয়সী বাচ্চাদের এগারো গ্রাম প্রোটিন, এক–তিন বছর বয়সীদের সারাদিনে প্রয়োজন তের গ্রাম প্রোটিন, চার থেকে আট বছর বয়সী বাচ্চাদের প্রয়োজন উনিশ গ্রাম প্রোটিন, ন’–তেরো বছরের বাচ্চাদের চাই চৌত্রিশ গ্রাম প্রোটিন। এর পর বয়স বাড়ার সঙ্গে ছেলে ও মেয়দের শরীর বিভেদে প্রোটিন চাহিদার তারতম্য হয়। তাই পুষ্টিবিদের পরামর্শ মেনেই তৈরি করা উচিত সন্তাদের রোজকার খাদ্যতালিকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর